বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৫

আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্টেশন সাভার গত ২৮ জানুয়ারি মনোরম ও প্রাকৃতিক পরিবেশে গাজীপুরে বাত্সরিক বনভোজনের আয়োজন করে। বনভোজনে আর্মি আইবিএ সাভারের পরিচালকবৃন্দ, ফ্যাকাল্টি ও স্টাফসহ সকল ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। বনভোজনে খেলাধুলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বনভোজনের প্রধান আকর্ষণ ছিল র্যাফেল ড্র। আর্মি আইবিএ’র অতিরিক্ত পরিচালক বনভোজনে খেলাধুলা এবং র্যাফেল ড্রয়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে আনন্দের নতুনমাত্রা যোগ করে।