দৌড়

আপডেট : ২৯ জুলাই ২০২১, ২১:০৮

দৌড়াতে গিয়ে দেখলাম আমি অযোগ্য নই।

এগিয়ে যাচ্ছে তারা এবং তারা তারপরও;

পেছনে দাঁড়িয়েও হাসছে দলের লোক;

মুঠোফোন করে দিচ্ছে নতুন দৌড়ের খবর।

 

দৌড়াতে গিয়ে দেখলাম— তারা ট্রেইল পাল্টে পাল্টে

যোগাযোগ করে দৌড়ায়, মাঝেমধ্যে সাথে নেয়—

দু-একটা নতুন ঢুলি; উত্সব করে।

 

একদিন ঢুলিরা গোলাপ খেয়ে কেউটে হয়ে যায়।