তারকা বচন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৮

একজন মানুষের একাধিক গুণ থাকতে পারে। এ নিয়ে কোনো আপত্তি নেই। তবে চেনা গণ্ডির বাইরে গিয়ে অন্য কাজটি সে কতটা সফলভাবে করতে পারে সেটি অবশ্যই বিবেচ্য বিষয়। অভিনয়শিল্পীর রাজনীতি করতে তো কোনো বাঁধা নেই। তবে সবার আগে রাজনীতি ব্যাপরাটি তো বুঝতে হবে। এজন্য দরকার প্রজ্ঞা, মেধা, দেশ-বিদেশের পরিস্থিতি নিয়ে সম্যক ধারণা। এলাম, দেখলাম আর রাজনীতিবিদ হয়ে গেলাম-বিষয়টা তো এমন নয়। আসলে দু-একজন বাদে বেশিরভাগ শিল্পী রাজনীতিকে ছেলেখেলা বানিয়ে ফেলেছে। এদের বেশিরভাগই মূলত ফায়দা লুটতে চায়। আমার তো মনে হয়, এদের মধ্যে অনেকে বাংলাদেশের সংবিধান সম্পর্কেই জানে না।

 

তারকাদের রাজনীতিতে আসা প্রসঙ্গে

অভিনেতা, পরিচালক ও প্রযোজক সোহেল রানা