ইনফ্লুয়েন্সারদের আয়ের সুযোগ দিচ্ছে পিন্টারেস্ট

আপডেট : ২৯ জুলাই ২০২১, ২১:২৮

কনটেন্ট নির্মাতাদের জন্য বেশকিছু ফিচারের মাধ্যমে আয় করার সুযোগ করে দিল ফটো শেয়ারিং ওয়েবসাইট পিন্টারেস্ট। এই সুযোগ ব্যবহার করে অনলাইন ইনফ্লুয়েন্সাররা ইউটিউব, ফেসবুক, ইন্সটাগ্রামের পাশাপাশি এখন থেকে পিন্টারেস্ট থেকেও আয় করতে পারবে। 

ইনফ্লুয়েন্সারদের আয়ের সুযোগ দিচ্ছে পিন্টারেস্ট

এমনটাই জানিয়েছে প্রযুক্তি বিষয়ক মার্কিন ওয়েবসাইট দ্য ভার্জ। ভার্জে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, প্ল্যাটফর্মটি জানিয়েছে তারা অ্যাফেলিয়েট লিংকের মাধ্যমে বিক্রি বৃদ্ধির ক্ষেত্রে সাহায্য করবে। এছাড়াও প্লাটফর্মটিতে হাজারো পণ্য প্রডাক্ট পিন্স করে রিটেইলাররা। ওই পিনগুলোতে ক্লিক করার মাধ্যমে ব্যবহারকারীরা সেসব পণ্য ক্রয় করতে পারে। এখন থেকে ব্যবহারকারীদের জন্য আইডিয়া পিন্স নামে একটি ফিচার চালু হচ্ছে। 

প্লাটফর্মটি জানায়, রিটেইলারদের প্রডাক্ট পিন্সের বিপরীতে সাধারণ ব্যবহারকারীদের আইডিয়া পিন্স থেকে ক্রয়ের সম্ভাবনা ৮৯ শতাংশ বেশি। যেসব ইনফ্লুয়েন্সার এ আইডিয়া পিন্স করবে তাদের জন্য আয়ের সুযোগ এনেছে পিন্টারেস্ট। 
এছাড়াও ইনস্টাগ্রামের মত অন্যান্য সোশ্যাল মিডিয়ার শপিং সাইটকে অনুসরণ করে 'পেইড পার্টনারশিপ' লেবেল চালু করেছে যা আইডিয়া পিন্সের বাইরে থাকবে বলে জানিয়েছে এই ফটো শেয়ারিং ওয়েবসাইটটি। 
 
ইত্তেফাক/আরকে