বিজ্ঞান
আমাদের পরিবেশ
সুপ্রিয় বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে প্রথমে অধ্যায়টি পড়বে তারপর নিজে নিজে প্রশ্ন তৈরি করার চেষ্টা করবে ও নিজেই উত্তর লিখবে এতে পুরো অধ্যায়টি তোমার আয়ত্তে আসবে।
১.পরিবেশের উপাদান গুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
উ: দুই ভাগে।
২. পরিবেশের উপাদানগুলো কী কী?
উ: জীব ও জড়।
৩. বেঁচে থাকার জন্য মানুষ কিসের উপর নির্ভরশীল?
উ: বিভিন্ন জড় বস্তুর।
৪. মানুষের শ্বাস গ্রহণের জন্য কী প্রয়োজন?
উ: বায়ু।
৫. মানুষের পান করার জন্য কী প্রয়োজন?
উ: পানি।
৬. শরীরের পুষ্টির জন্য কী প্রয়োজন?
উ: খাবারের।
৭. ফসল ফলানো ও বাসস্থান তৈরির জন্য কী প্রয়োজন?
উ: মাটি।
৮. সকল প্রাণীর বেঁচে থাকার জন্য কী প্রয়োজন?
উ: বায়ু. পানি ও খাদ্যের।
৯.অনেক জীবের বাসস্থান কোনটি?
উ: মাটি ও পানি।
১০. পোকামাকড় ও কেঁচো কোথায় বাস করে?
উ: মাটিতে।
১১. পরিবেশে বেঁচে থাকার জন্য উদ্ভিদ কার উপর নির্ভর করে?
উ: বিভিন্ন জড় বস্তুর।
১২. বিভিন্ন উদ্ভিদের আবাসস্থল কোনটি?
উ: পানি।
১৩. উদ্ভিদ কীভাবে তার খাদ্য তৈরি করে?
উ: উদ্ভিদ সূর্যের আলো, পানি ও বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে।
১৪. বাস্তুসংস্থান কাকে বলে?
উ: কোনো স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পারিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তুসংস্থান।
১৫. উদ্ভিদের ত্যাগ করা কী প্রাণী গ্রহণ করে?
উ: অক্সিজেন।
১৬. কিসের বিভিন্ন অংশ প্রাণী খাবার হিসেবে গ্রহণ করে?
উ: উদ্ভিদের।
১৭. মানুষ বাসস্থান তৈরিতে কী ব্যবহার করে?
উ: উদ্ভিদ।
১৮. উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল কেন?
উ: উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল।
১৯. প্রাণীর মৃতদেহ পচে কি তৈরি হয়?
উ: প্রাকৃতিক সার।
২০. প্রাকৃতিক সার পুষ্টি হিসেবে ব্যবহার করে কে বেড়ে উঠে?
উ: উদ্ভিদ।
২১. কিসের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়?
উ: পরাগায়ন।
২২. বীজ থেকে কী জন্মায়?
উ: নতুন উদ্ভিদ।
২৩. কারা পরাগায়নে সাহায্য করে?
উ: পাখি, মৌমাছি ইত্যাদি।
২৪. বীজের বিস্তরণ কী?
উ: মাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ।
২৫. বীজের বিস্তার কী গড়ে তুলতে সাহায্য করে?
উ: নতুন উদ্ভিদ আবাস।
২৬.উদ্ভিদ সূর্য থেকে কী পায়?
উ: শক্তি।
২৭. প্রাণী শক্তি পায় কোথা থেকে?
উ: খাদ্য।
২৮. বেঁচে থাকার জন্য জীবের কী প্রয়োজন?
উ: শক্তি।
