বাংলা
মো. সুজাউদ দৌলা, সহকারি অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
অতিথির স্মৃতি
প্রশ্ন ২৬। ‘অতিথির স্মৃতি’ গল্পটির রচয়িতা কে?
উত্তর: শরত্চন্দ্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন ২৭। শরত্পন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৭৬ সালে।
প্রশ্ন ২৮। শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে।
প্রশ্ন ২৯। শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কোথায় সাহিত্যসাধনা শুরু করেন?
উত্তর: রেঙ্গুনে।
প্রশ্ন ৩০। শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের প্রকাশিত প্রথম উপন্যাস কোনটি?
উত্তর: বড়দিদি।
প্রশ্ন ৩১। শরত্চন্দ্রের ‘বড়দিদি’ উপন্যাস কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯০৭ সালে।
প্রশ্ন ৩২। শরত্চন্দ্রের ‘বড়দিদি’ উপন্যাস কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: ‘ভারতি’ পত্রিকায়।
প্রশ্ন ৩৩। শরত্চন্দ্রের ‘শ্রীকান্ত’ উপন্যাসের কতটি খণ্ড?
উত্তর: চারটি খণ্ড।
প্রশ্ন ৩৪। বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী বলা হয় কাকে?
উত্তর: শরত্চন্দ্র চট্টোপাধ্যায়কে।
প্রশ্ন ৩৫। শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তর: কলকাতায়।
প্রশ্ন ৩৬। শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৩৮ খ্রিস্টাব্দের ১৬ই জানুয়ারি।
পড়ে পাওয়া (গল্প)
প্রশ্ন ১। লেখক ও তাঁর বন্ধুদের সংশয় চিরকাল কে দূর করে এসেছে?
উত্তর: বিধু।
প্রশ্ন ২। কাদের মাঠের বাগানে চাঁপাতলী জাতের আমগাছ আছে?
উত্তর: বাড়ুয্যেদের মাঠের বাগানে।
প্রশ্ন ৩। কালবৈশাখী কখন হয়?
উত্তর: বৈশাখ মাসে।
প্রশ্ন ৪। বাক্সটি কার পায়ে বেঁধেছিল?
উত্তর: বাদলের।
প্রশ্ন ৫। বাক্সটি কোথায় লুকিয়ে রাখা হয়েছিল?
উত্তর: বাদলদের বাড়ির বিচুলিগাদায়।
প্রশ্ন ৬। নোটিস লিখে কতখানা কাগজ টাঙানো হয়েছিল?
উত্তর: তিনখানা
প্রশ্ন ৭। কাগজ টাঙানোর কতদিন পরে একজন লোক এসেছিল?
উত্তর: তিনদিন পরে।
প্রশ্ন ৮। বন্যায় কারা নিরাশ্রয় হয়ে পড়ল?
উত্তর: অম্বরপুর চরের কাপালিরা।
প্রশ্ন ৯। টিনের বাক্সের ভেতর কী ছিল?
উত্তর: প্রায় আড়াইশ টাকার গহনা আর পঞ্চাশ টাকা।
প্রশ্ন ১০। কে বড় হলে উকিল হবে?
উত্তর: বিধু।
প্রশ্ন ১১। টিনের বাক্সটি কী রঙের ছিল?
উত্তর: সবুজ রঙের।
প্রশ্ন ১২। ‘বিচুলিগাদা’ কী?
উত্তর: ধানের খড়ের স্তূপ।
প্রশ্ন ১৩। দেবমন্দিরে সামনের ঘর যেখানে নাচ-গান হয় তাকে কী বলে?
উত্তর: নাটমন্দির।
