রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে এসেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ইউএনএইচসিআর সংশ্লিষ্ট ও প্রশাসনের লোক ছাড়া কেউ জোলির সঙ্গে ছিলেন না। ইউএনএইচসিআর-এর বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গা ক্যাম্পে এসে রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন। নির্যাতনের শিকার নারীদের সঙ্গে কথা বলে সেসময়কার বিভীষিকাময় পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এ সময় রোহিঙ্গারা দো-ভাষীর মাধ্যমে তাদের ওপর ঘটে যাওয়া নির্মমতার বর্ণনা দেন।
