হাট কৃষ্ণপুর-৭৮২১ সাব-পোস্ট অফিসে ডাকবাক্স নেই

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২১:৩০

ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় হাট কৃষ্ণপুর-৭৮২১ সাব পোস্ট অফিস রয়েছে। ভাঙাচোরা ডাকবাক্স অফিসঘরের বারান্দায় ঝুলছে দীর্ঘদিন ধরে। ডাকবাক্সটি ভাঙা বলে পোস্টমাস্টার সাহেব ওটাকে ব্যবহার করতে নিষেধ করেছেন। এ অবস্থায়, একটি নতুন ডাকবাক্স স্থাপনের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সত্যব্রত বিশ্বাস (লিন্টু)

গ্রাম: কৃষ্ণপুর, ডাকঘর: হাট কৃষ্ণপুর,

উপজেলা: সদরপুর, জেলা: ফরিদপুর ৭৮২১