রংপুরে সততা স্টোরের জন্য অর্থ বিতরণ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৮

রংপুর বিভাগের ৪টি জেলার ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানের সততা স্টোরের জন্য অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার টাউন হলে জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে এ অর্থ বিতরণ করা হয়। এ সময় প্রত্যেকটি সততা স্টোরের জন্য ৩০ হাজার করে টাকা প্রদান করা হয়।

সততা স্টোরের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী।

রংপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের সঞ্চালনায় ও  রংপুর জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ মো. ফানাফিল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক মনিরুজ্জামান খান, রংপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুশান্ত চন্দ্র খা।

আরো পড়ুন: সিঁড়ি থেকে ঘরে ঢুকিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা

অনুষ্ঠানে রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার ৬৮ টি জেলার সততা স্টোরের সাথে সম্পৃক্ত প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/বিএএফ