দশম শ্রেণির পড়াশোনা:রসায়ন

আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৯:৩৯

মো. আল শাহরিয়ার সৌরভ                                                       

নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, হাতিবান্ধা

রাসায়নিক বন্ধন

সুপ্রিয় বন্ধুরা, তোমরাও পাঠিয়ে দাও লেখা ই-মেইলে:

[email protected]

প্রশ্ন-১৯। নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা কয়টি?

উত্তর: নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা ৬টি।

প্রশ্ন্ন -২০। আর্গন মৌলের M সেলে কয়টি ইলেকট্রন থাকে?

উত্তর:আর্গন মৌলের M সেলে ৮টি ইলেকট্রন থাকে।

প্রশ্ন্ন -২১। সাধারণত সর্ববহিস্থস্তরে ১, ২ বা ৩ টি ইলেকট্রন বিশিষ্ট মৌলগুলো কোন প্রকৃতির হয়?

উত্তর: সর্ববহিস্থস্তরে ১, ২ বা ৩ টি ইলেকট্রন বিশিষ্ট মৌলগুলো সাধারণত ধাতু।

প্রশ্ন্ন -২২। যে সকল মৌল ৩, ২ বা ১ টি ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা কোন প্রকৃতির হয়?

উত্তর:যে সকল মৌল ৩, ২ বা ১ টি ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা সাধারণত অধাতু।

প্রশ্ন্ন -২৩। ধাতু ও অধাতুর মধ্যে কোন বন্ধন গঠিত হয়?

উত্তর:ধাতু ও অধাতুর মধ্যে আয়নিক বন্ধন গঠিত হয়।

প্রশ্ন -২৪। খাবার লবণ (NaCl) এ কোন ধরনের বন্ধন বিদ্যমান?

উত্তর:খাবার লবণ (NaCl) এ আয়নিক বন্ধন বিদ্যমান।

প্রশ্ন্ন -২৫। ‘আয়নিক বন্ধন’ এ দাতা হিসেবে কাজ করে কোন পরমাণু?

উত্তর:আয়নিক বন্ধন ু এ দাতা হিসেবে কাজ করে ধাতব পরমাণু।