২০২২ সালের এসএসসি পরীক্ষা:বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৯:৪০

মুহাম্মদ মিজানুর রহমান

সহকারী শিক্ষক

পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

সুপ্রিয় বন্ধুরা, প্রথমে পাঠ্যবইটি পড়ে নিবে তারপর প্রশ্নগুলোর উত্তরের সাথে নিজেকে যাচাই করে নিবে।

১। ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণে কীসের প্রতি  ইঙ্গিত রয়েছে?

ক. পাশ্ববর্তী দেশের সাথে সু-সম্পর্ক

খ. স্বাধীনতা

গ. ইন্ডিয়ার সাথে সু-সম্পর্ক  

ঘ. একতা 

২। কত সালে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?

ক. ১৯৫২ সালে  খ. ১৯৫৪ সালে

গ. ১৯৭০ সালে  ঘ. ১৯৭২ সালে

৩। অস্থায়ী সরকারের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

ক. শেখ মুজিবুর রহমান 

খ. তাজউদ্দীন আহমদ

গ. সৈয়দ নজরুল ইসলাম

ঘ. এম মনসুর আলী 

৪। নূর হোসেন নিহত হয়-

ক. ৬ ডিসেম্বর ১৯৯০

খ. ৫ নভেম্বর ১৯৯০

গ. ১০ নভেম্বর ১৯৯১

ঘ. ৬ নভেম্বর ১৯৯৫

৫। মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কখন?

ক. দেশ বিভাগের মধ্য দিয়ে

খ. সাংবিধাক ঘোষণার মধ্য দিয়ে

গ. জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের মাধ্যমে

ঘ. নতুন মানচিত্র মাধ্যমে

 

উত্তর:১.খ ২.গ ৩. ক ৪. ক ৫. ঘ

৬। মুজিবনগর সরকার গঠনের মূল উদ্দেশ্য ছিল-

ক. দেশ শাসন        

খ. সরকারকে বেকায়দায় ফেলানো

গ. মুক্তিযুদ্ধ পরিচালনা

ঘ. নতুন দেশ গঠন

৭। ১৯৭৮ সালের রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে কয়টি জোট গঠিত হয়?

ক. দুইটি  খ. চারটি  গ. পাঁচটি ঘ. ছয়টি

৮। দেশের বাইরে মুজিবনগর সরকারের মিশন স্থাপিত করেছিল-

ক. ব্যাংককে   খ. লন্ডনে

গ. স্টকহোম   ঘ. প্যারিসে

৯। মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?

ক. এএইচএম কামরুজ্জামান

খ. তাজউদ্দীন আহমদ

গ. এম মনসুর আলী           

ঘ. মোশতাক আহমেদ

১০। কোথায় জজ হ্যারিসনের জন্ম হয়?

ক. যুক্তরাষ্ট্র    খ. ইতালি

গ. যুক্তরাজ্য   ঘ. অস্ট্রেলিয়া

উত্তর: ৬.গ ৭.ক ৮.গ ৯. ঘ ১০.ক

১১। শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দেন-

ক. ২ মার্চ     খ. ৩ মার্চ

গ. ৬ মার্চ     ঘ. ৭ মার্চ

১২। বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে স্বাধীনতার ডাক দেন-

ক. ২৬ মার্চ    খ. ৭ মার্চ

গ. ১১ মার্চ     ঘ. ২৫ মার্চ

১৩। কত সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়?

ক. ১৯৭৪ সালে   খ. ১৯৭৩ সালে

গ. ১৯৮০ সালে   ঘ. ১৯৭৫ সালে

১৪। ৭ মার্চের ভাষণে তুলে ধরা হয়-

ক. বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস

খ. পাকিস্তানি প্রতারণা ও শোষণের ইতিহাস

গ. পাকিস্তানের মহত্ উদ্দেশ্য 

ঘ. স্বাধীনতা যুদ্ধের অন্তরায় সমূহ

১৫। গণপরিষদে সংবিধান গৃহীত হয় কবে?

ক. ১২ অক্টোবর, ১৯৭১

খ.১৬ ডিসেম্বর, ১৯৭১

গ. ৪ নভেম্বর, ১৯৭২

ঘ. ৪ নভেম্বর, ১৯৭১

উত্তর:১১.ক ১২.খ ১৩.ঘ ১৪. খ  ১৫. গ