মৃত কর্মচারীর পরিবার এখনো বৈষম্যের শিকার

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২১:৩০

শতভাগ পেনশন সমর্পণকারীদের বাংলা নববর্ষ ভাতা প্রদান এবং মৃতদের পরিবারকে চিকিত্সা ও উত্সব ভাতা  দেবার জন্য সরকারকে অশেষ ধন্যবাদ। কিন্তু এতদসংক্রান্ত প্রজ্ঞাপন ও পরিপত্র সমূহে কিছু ত্রুটি/অসমপূর্ণতা থাকায় পেনশন সমর্পণকারী মৃত কর্মচারীর পরিবার তথা বিধবা স্ত্রী/বিপত্নীক স্বামী এখনো বৈষম্যের শিকার ও বঞ্চিত হচ্ছেন। অর্থ বিভাগ, প্রবিধি-১ শাখার ৩-৮-২০১৭ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী পেনশন সমর্পণকারী  মৃত কর্মচারীর পরিবার (বিধবা স্ত্রী/ বিপত্নীক স্বামী ও প্রতিবন্ধী সন্তান)-কে চিকিত্সা ও উত্সব ভাতা দেওয়া হচ্ছে। কিন্তু প্রজ্ঞাপনে উলে­খ না থাকায় বাংলা নববর্ষভাতা দেওয়া হচ্ছে না। উলে­খ্য, পেনশন সমর্পণকারীদের বাংলা নববর্ষভাতা দেওয়া সংক্রান্ত প্রজ্ঞাপন ১৯-৪-২০১৭ তারিখে জারি করার সময়ে মৃতদের পরিবারকে কোনো ভাতা দেওয়া হতো না। দ্বিতীয়ত, সরকার ১ জুলাই ২০১৭ থেকে পেনশনের ওপর বার্ষিক ৫% হারে ইনক্রিমেন্ট প্রবর্তন করেছে, যা পেনশন সমর্পণকারীরাও তাঁদের উত্সবভাতায় পাবেন। জীবিতদের ক্ষেত্রে ২০১৮ থেকে কার্যকর করা হলেও মৃতর পরিবারকে দেওয়া হচ্ছে না। পরিপত্রে বলা নাই এই অজুহাতে মৃতদের পরিবারকে এই ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে না। উত্তরাধিকার সূত্রে উত্সবভাতা প্রাপ্য হলে ইনক্রিমেন্ট কেন পাবেন না তা বোধগম্য নয়। এ অবস্থায়, ত্রুটি বা অসঙ্গতিসমূহ দূর করতে শতভাগ পেনশন সমর্পপণকারী মৃত কর্মচারীর পরিবারকে ১৪২৪ বঙ্গাব্দ থেকে বাংলা নববর্ষভাতা দেওয়া এবং জুলাই ২০১৭ থেকে বকেয়াসহ সকল উত্সবভাতায়  ৫% হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার নির্দেশ প্রদানের জন্য সদাশয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

ওয়াহিদুল ইসলাম আখন্দ

৫৭০/১- বি, সেনপাড়া-পর্বতা, ঢাকা ১২১৬