ঈশ্বরগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ৩০ জুলাই ২০২১, ২১:২৩

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

ঈশ্বরগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে জুয়েল মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মোটর দিয়ে পানি তুলতে গিয়ে তিনি বিদুত্স্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার বড়হিত ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়হিত ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ আলী।