সিলেট: সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি বলেছেন পিঠা উত্সব বাঙালির প্রাণের উত্সব। এটা বাঙালির সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। সিলেট সরকারি মহিলা কলেজের পিঠা উত্সব এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল বুধবার সিলেট সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে “এসো সবাই করি ভাগাভাগি স্বাদের পিঠা পুলি” এই স্লোগানকে ধারণ করে এই পিঠা উত্সব অনুষ্ঠিত হয়। কলেজের বিভিন্ন ডিপার্টমেন্ট ছাড়াও কলেজের কর্মকর্তা কর্মচারী ও ছাত্রীনিবাসের ছাত্রীদের স্টলসহ মোট ১৬টি স্টল পিঠা উত্সবে অংশগ্রহণ করে —ইত্তেফাক
