নকলা (শেরপুর) সংবাদদাতা
নকলা থানা পুলিশ অভিযান চালিয়ে নকলা বাজারের হল চত্বর এলাকা থেকে বিপিএলে জুয়া খেলাকে কেন্দ্র করে সোমবার ৫ জুয়াড়িকে গ্রেফতার করে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বিপিএল খেলাকে কেন্দ্র করে জুয়া খেলার সময় বাজারদী গ্রামের কালা মিয়া ও আঃ সালাম, ইশিবপুর গ্রামের আব্দুল আলীম, কুর্শা বাদাগৈড় গ্রামের সুমন এবং কায়দা গ্রামের জমির উদ্দিনকে গ্রেফতার করে।
এসময় একটি ২১ ইঞ্চি রঙ্গিন টিভি জব্দ করা হয়। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামীদের কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহ নেওয়াজ ঘটনার সতত্যা স্বীকার করেছেন।
