টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম সংশ্লিষ্ট বিষয়ে গণশুনানির আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। যেকোন ব্যক্তিবর্গের জন্য আগামী ২২ আগস্ট দুপুর ২ টায় অনলাইন প্ল্যাটফর্মে এই গণশুনানির আয়োজন করা হয়েছে। আজ শনিবার (৩১ জুলাই) বিটিআরসির পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিআরসি'র পক্ষ থেকে সংশ্লিষ্ট সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত সংস্থা, টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, মোবাইল ফোন ব্যবহারকারী, বাংলাদেশের ভোক্তা সংঘ, সংশ্লিষ্ট পেশাজীবীসহ আগ্রহী যেকোন ব্যক্তিবর্গের জন্য আগামী ২২ আগস্টআগস্ট দুপুর ২ টায় অনলাইন প্ল্যাটফর্মে এই গণশুনানির আয়োজন করা হয়েছে। গণশুনানিতে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিবর্গের অনলাইন নিবন্ধন করা আবশ্যক। নিবন্ধনের নিমিত্ত আগামী ১০ আগস্ট ২০২১ তারিখের মধ্যে বিটআরসির ওয়েবসাইট হতে নির্ধারিত ফর্ম পূরণের জন্য অনুরোধ করা হলো।
‘টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম’ সংশ্লিষ্ট বিষয়ে কোন ব্যক্তি, প্রতিষ্ঠানের বক্তব্য, প্রশ্ন বা উপদেশ ইত্যাদি অনলাইনে ফর্ম পূরণ করে আগামী ১০ আগস্টের মধ্যে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানানো হলো।
উল্লেখ্য, সময়ের সীমাবদ্ধতার বিষয় বিবেচনা করে শুধুমাত্র বিষয় সংশ্লিষ্ট যৌক্তিক প্রশ্ন/বক্তব্য/উপদেশ প্রদানকারীগণকে একটি ই-মেইল বা ম্যাসেজ এর মাধ্যমে অংশগ্রহণের জন্য নিশ্চিত করা হবে এবং অনলাইন প্ল্যাটফর্ম এর মাধ্যমে অনুষ্ঠিতব্য গণশুনানি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য (আইডি বা পাসওয়ার্ড ইত্যাদি) সরবরাহ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইত্তেফাক/আরকে
