জুভেন্তাসে যাচ্ছেন হামেস?

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৪

স্ট্রাইকার হামেস রদ্রিগেজ জুভেন্তাসে যেতে পারেন বলে জল্পনা চলছে। স্পেনের মার্কা খবর দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো তার সাবেক দলসঙ্গীকে ইতালির ক্লাবটিতে যোগ দেওয়ার ব্যাপারে বোঝাতে ফোন করেছিলেন। রিয়াল মাদ্রিদ থেকে ধারে খেলতে আসা হামেসের বায়ার্নে এটি দ্বিতীয় বছর। কোচ নিকো কোভাচের অধীনে কলম্বিয়ানটি বুন্দেশলিগায় কেবল ছয় খেলায় শুরুর একাদশে ছিলেন। এ থেকে অনেকের ধারণা জার্মান চ্যাম্পিয়নরা তাকে কেনার যে সুযোগ আছে তা কাজে লাগাতে চায় না। হামেসের বাবাও জানিয়েছেন আগামী মৌসুমে তার ছেলের জন্য অনেক প্রস্তাব আছে। এক্ষেত্রে ইতালিতে যাওয়া হামেসের জন্য ভালো পছন্দ হতে পারে। তিনি বলেন, ‘তার অনেক প্রস্তাব আছে। (হামেস ও ক্রিশ্চিয়ানো) খুবই ভালো বন্ধু। এ মুহূর্তে আমি যতটা ইতালিয়ান ফুটবল দেখছি, জুভেন্তাস হবে একটা ভালো সিদ্ধান্ত।’