৬ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে পরিবহন চলাচলের দাবি

আপডেট : ০১ আগস্ট ২০২১, ২১:০২

মাদারীপুর প্রতিনিধি

আগামী ৬ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে পরিবহন চলাচলের দাবি জানিয়েছে মাদারীপুর জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতি। রবিবার সমিতির কার্যালয়ে জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতি এবং জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির সভাপতি খন্দকার কামরুল হোসেন তুষু। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আ. ছালাম তালুকদার, সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান প্রমুখ।