করোনাকালে হোয়াটসঅ্যাপে অর্ডারের সুবিধা চালু করল কোকা-কোলা

আপডেট : ০১ আগস্ট ২০২১, ২১:১৮

 

দেশব্যাপী চলমান লকডাউনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপের মাধ্যমে সহজেই দ্রুত ও কার্যকরী অর্ডার সুবিধা চালু করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় কোমলপানীয় কোম্পানি কোকা-কোলা বাংলাদেশ। পণ্য অর্ডার প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় করার পাশাপাশি দেশের খুচরা বিক্রেতা ও পণ্য বিতরণকারীদের সঙ্গে যুক্ত হওয়াই এই উদ্যোগের লক্ষ্য। দোকানমালিক ও ভোক্তাদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে গৃহিত এই পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য হলো—নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোর ব্যবসাকে চাঙা রাখা এবং চরম এই সংকটকালে খাদ্য ও কোমলপানীয় ব্যবসার দ্রুত প্রসারে সহযোগিতা করা। ব্যাবসায়িক অংশীদারদেরকে সহযোগিতা করার লক্ষ্যে ব্যতিক্রমধর্মী এই ডিজিটাল সল্যুশন চালুর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণে আরো একধাপ এগিয়ে গেল কোকা-কোলা। নতুন এই উদ্যোগের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে খুচরা বিক্রেতারা খুব সহজেই বিতরণকারীদের কাছে পণ্যের অর্ডার দিতে পারবেন। —প্রেস বিজ্ঞপ্তি