কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ কারাগারে আটক হত্যা মামলার আসামি ধন মিয়া (৪৮) মারা গেছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে গত শনিবার বিকালে কারাগার থেকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ধন মিয়ার বাড়ি ভৈরব উপজেলার কৃষ্ণনগর গ্রামে। তাকে গত ১৩ মার্চ ভৈরব থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার আসামি হিসেবে আদালত থেকে কারাগারে প্রেরণ করা হয়।
