করোনায় কুষ্টিয়া-১ আসনের এমপির পিতার মৃত্যু

আপডেট : ০১ আগস্ট ২০২১, ২২:০৩

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আ কা ম সরওয়ার জাহান বাদশাহ্র পিতা দৌলতপুর উপজেলার ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব মুহঃ শাহজাহান (৮৫) করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিত্সাধীন অবস্থায় শনিবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। কুষ্টিয়া মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় মুহঃ শাহজাহান করোনা পজেটিভ শনাক্ত হন। পরে উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে তিনি মারা যান। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামে। গতকাল রবিবার বাদ আসর দৌলতপুরের পশ্চিম-দক্ষিন ফিলিপনগর ফুটবল মাঠে জানাযা শেষে মরহুমের লাশ দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুব-উল আলম হানিফ গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদন জানান।