ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা
পাবনার ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ সরকারিকরণ করে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন প্রকাশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ মকবুল হোসেনকে অভিনন্দন জানিয়ে বুধবার বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে ওই কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রাটি বিদ্যালয় চত্বর থেকে যাত্রা শুরু করে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে স্কুলের আঙিনায় জাতির জনক বঙ্গবন্ধু ও তার শহিদ পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
