এমপি নিক্সন চৌধুরীকে আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৫

সদরপুর (ফরিদপুর ) সংবাদদাতা

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে মঙ্গলবার রাতে সদরপুর উপজেলা আওয়ামী লীগের একাংশ তার অঙ্গসংগঠন, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও মুক্তিযোদ্ধারা সংবর্ধনা দিয়েছেন। বিগত দিনের উন্নয়ন ও জনগণকে মূল্যায়ন ও দ্বিতীয়বার এমপি নির্বাচিত হওয়ায় এ সংবর্ধনা প্রদান করা হয়।

সভায় এমপি নিক্সন চৌধুরী বলেন, আমার সাফল্য সবটুকু জনগণের। জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে তাদের প্রতিনিধি বানিয়েছে, আমি পরিশ্রম করে এলাকার উন্নয়ন করেছি। যারা নৌকায় ভোট দিয়েছে, তারা আমার আত্মার আত্মীয়। তাদের সম্মান করি। কারণ জাতির জনক বঙ্গবন্ধুর সৈনিক তারা। বঙ্গবন্ধুর কন্যা আজ ক্ষমতায় আছে বলে আমি ফরিদপুর-৪ আসনের জনগণের উন্নয়ন করতে পারছি। ভাংগা উপজেলা চেয়ারম্যান মো. শাহাদাদ হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শামসুদ্দিন দেওয়ান, কৃষক-শ্রমিক লীগের সভাপতি মো. ইসমাইল হোসেন, কৃষক লীগের সভাপতি মো. সপন মৃধা, চরবিষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান  বিল্লাল হোসেন ফকির, মুক্তিযোদ্ধা মজিবর রহমান মাতুব্বর, কাজী জাফর প্রমুখ।