গোবিন্দগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৭

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পানিতে ডুবে সিফাত নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের রফিকুল ইসলামের পুত্র। দুপুরে দাদার সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে এসে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। মৃত সিফাতের দাদা ওমর উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।