চট্টগ্রাম অফিস
কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মো. বোরহান উদ্দিন (২২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে হাজি মুন্সি মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। বোরহান ঐ এলাকার শহিদুল ইসলামের পুত্র।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দীন তালুকদার জানান, ভবনে কাজ করার সময় দ্বিতীয় তলার ছাদ থেকে নিচে পড়ে যান বোরহান। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে বেলা ১১টায় হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিত্সক মৃত ঘোষণা করেন।
