রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৫০২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে । মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরে চারজন, দিনাজপুরে চারজন, গাইবান্ধা তিনজনসহ ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী একজন করে রয়েছেন। নতুন মারা যাওয়া ১৪ জনসহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬৪ জনে।
২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৭৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে দিনাজপুরের ১১৫ জন, রংপুরের ৮৭ জন, নীলফামারীর ৬৩ জন, পঞ্চগড়ের ৬২ জন, কুড়িগ্রামের ৫৯ জন, গাইবান্ধার ৫৬ জন, ঠাকুরগাঁওয়ে ৩৭ জন ও লালমনিরহাটে ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৫ শতাংশ। রংপুর বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪৫ হাজার ৯২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
ইত্তেফাক/ইউবি
