জুলফিকার মাহমুদ
ভাদাই গিরিজা শংকর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
সুপ্রিয় বন্ধুরা, তোমরাও পাঠিয়ে দাও লেখা ই-মেইলে: [email protected]
জীবনের জন্য পানি
১০। মানব দেহে কত ভাগ পানি রয়েছে?
উত্তর:প্রায় ৬০-৭০ ভাগ ।
১১। পানির তিনটি অবস্থানের নাম লেখ।
উত্তর:১. কঠিন ২. তরল ও
৩. বায়বীয়।
১২। আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন পানি কী কাজে সাহায্য করে?
উত্তর:পরিপাকের সাহায্য করে।
১৩। মানব দেহে পানি কেন প্রয়োজন?
উত্তর:পুষ্টি উপাদান শোষণ ও দেহের প্রত্যেকটি অঙ্গে পরিবহনের জন্য।
১৪। শিশির কাকে বলে?
উত্তর:রাতে ঘাস, গাছপালা ইত্যাদির উপর যে বিন্দু বিন্দু পানি জমে থাকে তাকে শিশির বলে।
১৫। বাতাসের জলীয়বাষ্প ঠাণ্ডা হয়ে কিসে পরিণত হয়?
উত্তর:পানিতে পরিণত হয়।
১৬। ঘনীভবন কাকে বলে ?
উত্তর:বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে ঘনীভবন বলে।
১৭। পানিকে শীতল করা হলে কিসে পরিণত হয়?
উত্তর:কঠিন বরফে পরিণত হয়।
১৮। বাষ্পীভবন কী?
উত্তর:তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে বাষ্পীভবন।
