সীমান্ত ডাটা সেন্টার এর উদ্বোধন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৮

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)এর আভিযানিক কার্যক্রমকে আধুনিক, যুগোপযোগী ও গতিশীল করার লক্ষ্যে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে স্থাপিত ‘সীমান্ত ডাটা সেন্টার’ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, এনডিসি, পিএসসি সীমান্ত ডাটা সেন্টারের উদ্বোধন করেন। এসময় বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালকবৃন্দ, সীমান্ত ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক, সীমান্ত ওয়েলফেয়ার ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজিবিতে প্রথমবারের মতো স্থাপিত সর্বাধুনিক প্রযুক্তির এই ডাটা সেন্টার বিজিবি’র আভিযানিক এবং প্রশাসনিক কর্মকাণ্ড আরো দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করতে সহায়তা করবে। সীমান্ত ডাটা সেন্টার হতে বিজিবি’র নিজস্ব ওয়েব সাইট হোস্টিং করাসহ বিভিন্ন এপ্লিকেশন পরিচালনা করা হয়ে থাকে।   -প্রেস বিজ্ঞপ্তি