বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির বিভিন্ন সেবামূলক কার্যক্রমের অংশ হিসাবে প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনার্স/মাস্টার্স পর্যায়ে অধ্যয়নরত দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র/ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হবে।
আগ্রহী দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদেরকে আগামী ১৫ ফেব্রুয়ারি তারিখের মধ্যে স্ব স্ব প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের স্বাক্ষরিত প্রত্যায়নপত্রসহ নিম্ন ঠিকানায় আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। সাধারণ সম্পাদিকা, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, প্রধান কার্যালয়, সেকশন-১, মিরপুর, ঢাকা-১২১৬। —প্রেস বিজ্ঞপ্তি
