হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগী রিমান্ডে

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৬:১৬

আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে সম্প্রতি অব্যাহতি পাওয়া আলোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের অন্যতম সহযোগী হাজেরা খাতুন এবং সানাউল্ল্যাহ নুরীকে তিনদিন করে রিমান্ড নিয়েছে পুলিশ। 

বুধবার (৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মো. আল হেলাল আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাতদিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

চার মামলায় ১৪ দিনের রিমান্ডে হেলেনা জাহাঙ্গীর

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিবর্গের সম্মানহানি করার মামলায় রিমান্ডে থাকা আলোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগীকে মঙ্গলবার গ্রেফতার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলেনা জাহাঙ্গীর সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তারা।

 

ইত্তেফাক/ইউবি