বিনোদন রিপোর্ট
ছোটপর্দা দিয়ে যাত্রা শুরু করা রাশেদ মামুন অপু এরইমধ্যে প্রায় ডজনখানেক চলচ্চিত্রে নিজেকে প্রমাণ করেছেন। প্রতিটি চলচ্চিত্রেই তার ভিন্নধর্মী উপস্থাপন বেশ প্রশংসিত হয়েছে। সেই ধারাবাহিকতায় নতুন একটি কাহিনিচিত্রে অভিনয় করেছেন তিনি। জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘মহামানবের দেশে’ গল্প অবলম্বনে সহিদ রাহমানের রচনায় কাহিনিচিত্র ‘হন্তারক’কে দেখা যাবে তাকে। কাহিনিচিত্রটি আগামী ১৫ আগস্ট রাত ৯টায় এটিএন বাংলায় প্রচারিত হবে। এতে রাশেদ ছাড়া আরো অভিনয় করেছেন আহমেদ রুবেল, মাসুম বাশার, সুষমা সরকার, হিন্দোল রায় প্রমুখ। বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসিকে কেন্দ্র করে নির্মিত এই কাহিনিচিত্রটি পরিচালনা করেছেন হাসান রেজাউল।
