কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কদমতলা গ্রামের মামুন ব্যাপারীর বড়শিতে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের কাতলা মাছ। বুধবার ভোরে ধরলা নদী থেকে মাছটি ধরা পড়ে। মামুন ব্যাপারী জানান, মঙ্গলবার মধ্যরাতে নদীতে ৯টি বড়শি ফেলি। এর মধ্যে একটিতে মাছটি ধরা পড়ে। পাঁচগাছী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন ব্যাপারী জানান, মাছটি পারিবারিকভাবে ভাগবাঁটোয়ারা করে নেওয়া হয়েছে। কুড়িগ্রাম জেলা মত্স্য কর্মকর্তা কালিপদ রায় জানান, বড়শিতে মাছ ধরার বিষয়টি শুনেছি। এর আগে এই সাইজের কাতলা মাছ বড়শিতে তোলা হয়েছে কি না আমার জানা নেই।
