এএফপি
ন্যাটোভুক্ত ২৯ দেশের নেতা জোটের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ডিসেম্বরে লন্ডনে মিলিত হবেন। ন্যাটোর মহাসচিব জেন স্টলেনবার্গ বুধবার এক ঘোষণায় এ কথা বলেন।
টুইটারে ন্যাটো মহাসচিব বলেন, ট্রান্স আটলান্টিক সামরিক সহযোগিতার ৭০ বছর পূর্তি উপলক্ষে ন্যাটোর প্রথম সদর দপ্তর হিসেবে ব্রিটিশ রাজধানীই হবে বৈঠকের আদর্শ স্থান। এক বিবৃতিতে তিনি আরও বলেন, জোটভুক্ত দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ লন্ডনের এ বৈঠকে ভবিষ্যত্ এবং আমরা বর্তমানে যে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করছি তা তুলে ধরার সুযোগ পাবেন।
