তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ

পিসিআর মেশিন ভাইরাসে সংক্রমিত, নমুনা পরীক্ষা বন্ধ

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ০০:২৩

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজে করোনা পরীক্ষার ল্যাব ও পিসিআর মেশিনের যন্ত্রাংশে ভাইরাসে সংক্রমিত হয়েছে। ফলে মঙ্গলবার থেকে করোনা নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবারের মধ্যে যন্ত্রাংশ এবং ল্যাবটি সম্পূর্ণ জীবাণুমুক্ত করে আগামীকাল শুক্রবার থেকে আবার নমুনা পরীক্ষা করা যাবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগ ও ল্যাব প্রধান সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার বিষয়টি ধরা পড়লে মঙ্গলবার থেকে নমুনা পরীক্ষার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরো বলেন, সোমবার বিকালে পিসিআর মেশিনে করোনা পরীক্ষার জন্য ১২৩টি নমুনা দেওয়া হয়। এতে ১১৫টি পজিটিভ ও আটটি নেগেটিভ ফল আসে। এ পরীক্ষার ফলাফল নিয়ে সন্দেহ হয়।