সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন তার ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল বুধবার রাতে হাসপাতালে ভাই এম এ মুহিতকে দেখতে যান তিনি। এরপর ফেসবুকে দেওয়া এক পোস্টে ড. মোমেন বলেন, গতকালের (মঙ্গলবার) চেয়ে মুহিত ভাইয়ের শারীরিক অবস্থা ভালো। তার অক্সিজেন লেভেল এখন ৯৬। তিনি রাতের খাবার খুব স্বাচ্ছন্দ্যেই খেয়েছেন। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ক্রিকেট খেলাও উপভোগ করেছেন। এখন ঘুমানোর চেষ্টা করছেন। দয়া করে মিথ্যা খবর পরিহার করুন।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত এম এ মুহিতকে গত বৃহস্পতিবার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। তার দুই ডোজ টিকা নেওয়া আছে।
