কুষ্টিয়ায় মানহানি মামলায় প্রথম আলো সম্পাদকের জামিন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৫

মানহানির মামলায় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বয়স বিবেচনায় জামিন মঞ্জুর করে চার্জ গঠনের দিন হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। গতকাল কুষ্টিয়ার ইবি আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জা মো. মাসুদু্জ্জমান এ আদেশ দেন।

গত ২১ ডিসেম্বর প্রথম আলোয় ‘সাবেক প্রক্টরের গাড়ি চালকের মাদক সেবনের ভিডিও’ শিরোনামে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে ২৭ ডিসেম্বর প্রফেসর ড. মাহবুবর রহমান পত্রিকাটির সম্পাদক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির বিরুদ্ধে আদালতে মানহানি মামলা করেন। গত ৬ জানুয়ারি সমন জারি করে সম্পাদক মতিউর রহমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। প্রথম আলোর পক্ষে শুনানিতে অংশ নেন পিপি অনুপ কুমার নন্দীসহ ২০ জনেরও অধিক আইনজীবী। প্রফেসর ড. মাহবুবর রহমানের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আব্দুর রউফ।