সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এএসএম শাহজাহানের ইন্তেকাল

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৫

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক আইজিপি এএসএম শাহজাহান গত মঙ্গলবার রাতে রাজধানীর এপোলো হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে,আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি স্নায়ু রোগে ভুগছিলেন। গত এক সপ্তাহ আগে তিনি  গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকাল ৭টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানীর সেন্ট্রাল জামে মসজিদ মাঠে  বাদজুমা দ্বিতীয় জানাজা  শেষে   তাকে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এএসএম শাহজাহান ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ক উপদেষ্টা ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের,  নোয়াখালী-১ আসনের এমপি এএইচএম ইব্রাহিম,  নোয়াখালী-৩ আসনের এমপি মামুনুর রশিদ কিরণ,  বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান,  জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, জেলা জাতীয় পার্টির  সভাপতি ও এসএ টিভির চেয়ারম্যান সালা উদ্দিন আহমেদ প্রমুখ।