কেরানীগঞ্জে পল্লী বিদ্যুত্ অফিসে দুদকের অভিযান ২ দালালের জরিমানা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৯

কেরানীগঞ্জে পল্লী বিদ্যুত্ অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে ঢাকা পল্লী বিদ্যুত্ সমিতি-৪ এর শুভাঢ্যা জোনাল অফিসে এ অভিযান পরিচালিত হয়। এসময় অমল চন্দ্র দাশ ও মোঃ ইমরান নামে ২ দালালকে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল প্রমথ রঞ্জন ঘটক। তাকে সহযোগিতা করেন দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক মোঃ সবুজ হাসান ও ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মজিরুল হক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল প্রমথ রঞ্জন ঘটক বলেন, দুপুরে দুদকের লোকজন ঐ অফিসে অভিযান পরিচালনা করে ২ দালালকে হাতেনাতে আটক করে। পরে তাদেরকে  জরিমানা করা হয়।