শিবালয়ে কান্তাবতী নদীর মাটি কাটা চক্র চিহ্নিত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩০

ইত্তেফাকে ৪ ফেব্রুয়ারি ‘শিবালয়ে কান্তাবতী নদী থেকে অবৈধভাবে কাটা হচ্ছে মাটি’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসন অভিযান পরিচালনা করে। শিবালয় ইউএনও মেহেদী হাসান ও সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান আহম্মেদ সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের চিহ্নিত ও তাদের আটক করেন। আটককৃতরা পরে মুচলেকা দিয়ে ছাড়া পান।

জানা গেছে, উপজেলার উথলী ইউনিয়ন অন্তর্গত জাফরগঞ্জ সড়কের পার্শ্বে বাসাইল-কলাবাগান এলাকায় কান্তাবতী নদী থেকে স্থানীয় ইউপি মেম্বার জাহিদ হোসেন, আল-আমিন, মোহাম্মদ আলী মোহন, যুবলীগ নেতা রোকন উদ্দিন গংরা অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে। অভিযোগের ভিত্তিতে পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে।