গেল অক্টোবর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে শিল্পখাতে সার্বিক উত্পাদন শূন্য দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফেডারেল রিজার্ভের প্রকাশিত তথ্য অনুযায়ী, শিল্পখাতে অর্থাত্ কারখানা উত্পাদন, খনি খাত এবং ইউটিলিটি আউটপুট খাতে টানা পাঁচ মাস প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এরমধ্যে ম্যানুফ্যাক্চার বা কারখানার উত্পাদন বেড়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। একবছর আগের তুলনায় মাস ভিত্তিতে শিল্প খাতে উত্পাদন ৪.১ শতাংশ। সম্প্রতি হারিকেনের মতো প্রাকৃতিক দুর্যোগে উত্পাদনে বিরূপ প্রভাব পড়েছে। এর পরেও শিল্পখাতে ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয়েছে।
