নাগরিকদের দ্রুত আফগানিস্তান ত্যাগের সতর্ক বার্তা ব্রিটেনের

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১৫:১৫

ব্রিটেন আফগানিস্তানে থাকা যুক্তরাজ্যের সকল নাগরিককে দ্রুত দেশটি ত্যাগ করার ব্যাপারে সতর্ক বার্তা জানিয়ে দিয়েছে ব্রিটেন। প্রচণ্ড যুদ্ধ চলায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটার কারণে তারা এমন সতর্ক বার্তা জানালো। 

বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিস শুক্রবার হালনাগাদ করা তাদের ওয়েবসাইটে আফগানিস্তানে কোন সফরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

Taliban capture key Afghanistan border crossings - BBC News

এতে বলা হয়, ‘আফগানিস্তানে থাকা সকল ব্রিটিশ নাগরিককে যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগের পরামর্শ দেয়া হচ্ছে। যদি আপনি আফগানিস্তানে থাকেন, তাহলে আপনাকে দ্রুত আফগানিস্তান ত্যাগের নির্দেশ দেয়া হচ্ছে কারণ দেশটির নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি ঘটতে দেখা যাচ্ছে।’

প্রায় দুই দশকের সংঘাতের পর মার্কিন নেতৃত্বাধীন সৈন্য বাহিনী প্রত্যাহারের সময় তালেবান জঙ্গিরা ব্যাপক লড়াই শুরু করার পর এমন সতর্ক বার্তা ঘোষণা করা হলো।

পররাষ্ট্র দপ্তর জানায়, ‘সন্ত্রাসীরা আফগানিস্তানে আরো শক্তিশালী হামলা চালাতে পারে বলে জোর ধারণা করা হচ্ছে।’ তালেবান জঙ্গিরা হামলার সুনির্দিষ্ট পদ্ধতিগুলো কাজে লাগাচ্ছে এবং তা আরো জোরদার করছে।’

তালেবান বর্তমানে গ্রামীণ জনপদের বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণ করছে এবং ইরান সীমান্তবর্তী হেরাত, লস্কর গহ ও কান্দাহারসহ বিভিন্ন নগরীতে সরকারি বাহিনীকে চ্যালেঞ্জ করছে।

US has done a 'great job' in Afghanistan, asserts Trump: Key developments |  Business Standard News

গত মে মাসে জঙ্গি হামলা জোরদার করার পর শুক্রবার এই প্রথম ইসলামি জঙ্গিরা তাদের প্রথম প্রাদেশিক রাজধানী দখল করে।
নিমরোজের ডেপুটি গভর্নর রোহ গুল খাইরজাদ এএফপি’কে বলেন, নিমরোজের প্রাদেশিক রাজধানী জারাঞ্জ নগরী ‘কোন যুদ্ধ ছাড়াই’ তালেবান জঙ্গিরা দখল করে নিয়েছে।

ইত্তেফাক/এএইচপি