সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ-এর ৩৮তম সাধারণ অধিবেশন সম্প্রতি অনুষ্ঠিত হয়। বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী অধিবেশনে সভাপতিত্ব করেন এবং সেক্রেটারি জেনারেল মো. আবদুল্লাহ শরীফ এটি পরিচালনা করেন। সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের উপদেষ্টা শাহ্ আব্দুল হান্নান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান এম আযীযুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন
০০০
কৃষিবিদ ফিড লিমিটেডের চেয়ারম্যান ড. আলি আফজাল এবং এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ সম্প্রতি একটি চুক্তিতে সই করেন। এই চুক্তির আওতায় এমটিবি ক্যাপিটাল লিমিটেড কৃষিবিদ ফিড লিমিটেডের মূলধন উন্নয়নে ও ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) ইস্যু ব্যবস্থাপনায় ইস্যু ম্যানেজার ও কর্পোরেট পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবে
০০০০
প্রাইম ব্যাংক এবং এলআইসি বাংলাদেশ লি:-এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও সৈয়দ ফরিদুল ইসলাম এবং এলআইসি বাংলাদেশ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এ. দাশ গুপ্ত চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ চুক্তির ফলে প্রাইম ব্যাংকের মাধ্যমে দেশব্যাপী এলআইসি বাংলাদেশ লি:-এর গ্রাহকরা বিশেষ সুবিধা পাবেন
০০০০
স্ট্যান্ডার্ড ব্যাংক ও ফিনটেক্ ইনোভেশনস্ ইন্টারন্যাশনাল (এফআইআই) ডিএমসিসি, ইউএই-এর মধ্যে সম্প্রতি ট্রেডঅ্যাসেট্স প্লাটফর্ম মেম্বার সাবস্ক্রিপশন সংক্রান্ত চুক্তি হয়। ব্যাংকের এমডি ও সিইও মামুন-উর-রশিদ এবং এফআইআই-এর প্রেসিডেন্ট ও সিএমও সুমিত রায়-এর উপস্থিতিতে ব্যাংকের ইভিপি ও ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান সৈয়দ আনিসুর রহমান এবং এফআইআই-এর নির্বাহী পরিচালক আজিজুন্নেসা হক চুক্তিতে সই করেন
