কোম্পানীগঞ্জে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গুলিবিদ্ধ

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ২২:৪২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের হামলায় শাহজাহান সাজু (৩৮) নামে বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের এক নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। তাকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়ার পর নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রবিবার দুপুর সোয়া ১টার দিকে বসুরহাট পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের মওদুদ স্কুলসংলগ্ন আদর্শপাড়া দোকানঘরে এ ঘটনা ঘটে। শাহজাহান সাজু ঐ এলাকার আহছান উল্যাহর ছেলে। গুলিবিদ্ধ সাজু মেয়র কাদের মির্জার প্রতিপক্ষ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারি হিসেবে পরিচিত।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।