কুড়িগ্রামে কিশোরীর লাশ উদ্ধার

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০২:৪৮

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি থেকে গলায় ওড়না পেঁচানো এক কিশোর লাশ উদ্ধা করা হয়েছে। রবিবার (৮ আগস্ট) শিমুলবাড়ী ইউনিয়নের তালুকশিমুলবাড়ী এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন  ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার পারভেজ। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, তালুক-শিমুলবাড়ী এলাকার দশম শ্রেণীর ওই ছাত্রীর সঙ্গে একই এলাকার এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই যুবক অন্য এক কনেকে বিয়ে করেন। এই খবর পাওয়ার পর ওড়না পেঁচিয়ে কিশোরী ‘আত্মহত্যা করে’ বলে দাবি করছে এলাকাবাসী।

নবাবগঞ্জে নিখোঁজ ২ এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার  

পুলিশ জানায়,  কিশোরীর লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। যেখানে নিজের মৃত্যুর জন্য ওই যুবককে দায়ী করা হয়েছে। একইসঙ্গে ওই যুবকের শাস্তিও দাবি করা হয়েছে। 

স্থানীয় মিলন মিয়া ও আশরাফুল ইসলাম বলেন, মেয়েটির বাবা নেই। এতিম মেয়েটির প্রতি রাজু অবিচার করেছে।

ফুলবাড়ী থানার ওসি বলেন, ‘সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে কিশোরীর লাশ থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। যে চিরকুট পাওয়া গেছে, সেটা এক্সপার্ট দিয়ে পরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যাবে, তা কিশোরীর লেখা কি না।

ইত্তেফাক/এমআর