ভাল্বের সমস্যায় স্টারলাইনারের উড্ডয়ন স্থগিত

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১৯:৫২

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ব্র্যাভার্ড কাউন্টিতে অবস্থিত কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশনের অ্যাসেম্বলি হ্যাঙ্গারে (চুড়ান্ত উড্ডয়নের জন্য রাখা স্থান) ফেরত এসেছে এটলাস ফাইভ রকেট সংযুক্ত বোয়িং স্টারলাইনার ক্যাপসুলটি। স্টারলাইনারের পরিচালনা ব্যবস্থায় ভাল্বের সমস্যা সমাধানের জন্য রকেট সহ এই মহাকাশযানটিকে হ্যাঙ্গারে ফেরত আনা হয়। 

মহাকাশ বিষয়ক বার্তা সংস্থা স্পেসফ্লাইটনাউতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়,  ব্যপক কাজের লক্ষ্যে এটলাস ফাইভ রকেট থেকে মহাকাশযানটিকে আলাদা করা হবে। যাতে করে ভবিষ্যতে আর কোনধরণের বিলম্ব ছাড়াই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে(আইএসএস) অরবিটাল ফ্লাইট টেস্ট -২ মিশন সম্পন্ন হয়।  

ইউনাইটেড লঞ্চ এলায়েন্স (ইউএলএ) ইতোমধ্যেই সুরক্ষার ব্যবস্থা নিয়েছে, কারণ একই সময়ে এই হ্যাঙ্গার থেকে মহাকাশযান অন্যান্য মিশনে লঞ্চ করার অনুমতি দিতে স্টারলাইনারস এটলাস ফাইভ রকেট থেকে বিচ্ছিন্ন হতে পারে।  এটলাস ফাইভকে হ্যাঙ্গারে ফেরানোর আগে ইউএলএ প্রথম পর্যায়ের কেরোসিনের জ্বালানি ট্যাংক নিষ্কাশন করেছে।

এদিকে নাসা বলছে, বিলম্বিত সময়ে উড্ডয়ন করতে গেলে শিডিউল জনিত সমস্যার মুখোমুখি হতে পারে স্টারলাইনার। কারণ, বর্তমান সময়কে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ব্যস্ততম সূচী রয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি। আগামী ২৯ আগস্ট স্পেক্সএক্সের কার্গোর উড্ডয়নের কথা রয়েছে। তাই স্পেসএক্সের কার্গো ডকে আসার আগেই স্টারলাইনারের উড্ডয়ন করা উচিত বলে মনে করছে নাসা। 

৩০ জুলাই মহাকাশে যাচ্ছে বোয়িং স্টারলাইনার: নাসা

এই পরীক্ষামুলক ফ্লাইট পরিচালনার মাধ্যমে স্টারলাইনারের সর্বশেষ ক্ষমতা সম্পর্কে জানতে চায় নাসা। তারা দেখতে চায় যে ক্যাপসুলটি উড্ডয়ন থেকে শুরু করে পৃথিবীতে ফেরত আসা পর্যন্ত আইএসএসের এই যাত্রায় সবদিক নিয়ন্ত্রন করতে পারে কিনা। কক্ষপথের উদ্দেশ্যে এই পরীক্ষামুলক যাত্রা এমন গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিবে যা পরবর্তীতে নভোচারীদের মহাকাশ স্টেশনে যাতায়তে সাহায্য করবে বলে জানিয়েছে ক্যাপসুলটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং।

নাসার ক্রু প্রোগ্রাম ম্যানেজার স্টিভার স্টিচ বলেন, এই পরীক্ষামুলক উড্ডয়ন সফল হলে স্টারলাইনে ক্রু'দের নিয়ে পরীক্ষার দিকে আগাবে নাসা। এ বছরের পরবর্তী দ্রুততম সময়ের মধ্যে তা সম্পন্ন হতে পারে বলেও জানান তিনি।

স্টিভ আরো জানান, নাসা খুবই আগ্রহী দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে আইএসএসে নভোচারীদের যাতায়তের করানো। বর্তমানে যা স্পেসএক্সের ক্রু ড্রাগনের মধ্যে সীমাবদ্ধ। তবে আরো একটি প্রতিষ্ঠান বানিজ্যিকভাবে মহাকাশ স্টেশনে পরিবহন সুবিধা চালু করাটা আমাদের জন্য গুরুতপূর্ণ হয়ে উঠেছে বলে জানান তিনি।

৩০ জুলাই মহাকাশে যাচ্ছে বোয়িং স্টারলাইনার: নাসা

স্টারলাইনার'র বাস্তব ক্ষমতা দেখতে বোয়িং এবং নাসা দুটি প্রতিষ্ঠানই প্রচুর বিনিয়োগ করে ফেলেছে। এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে একটি প্রাথমিক পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনাকালে স্টারলাইনার ক্যাপসুল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ভিড়তে ব্যর্থ হয় এবং নির্দিষ্ট সময়ের আগেই সেটি পৃথিবীতে ফিরে আসে।

ইত্তেফাক/আরকে