বন্ধু যখন বই,
নেই প্রয়োজন কাজ ফেলে আজ
দুরন্ত হইচই।
যখন আমি একলা থাকি
কেউ থাকে না আর,
খলবলিয়ে ওঠে বুকের
জমাট হাহাকার...
যখন কেবল একলা জাগে
নিঝুম রাতের তারা,
জানো, আমি তখনো ঠিক
হই না দিশেহারা।
আগে যখন একলা ছিলাম
ভাঙত বুকের পাড়,
এমন রাতেও এখন জানো
দুঃখ তো নেই আর।
কারণ আমি বুঝতে পারি
একলা আমি নই,
আমার সাথে সঙ্গী আছে
বন্ধু আমার বই।
