মো. সাইফুল ইসলাম খান
বিশ্বায়নের এ যুগে বস্ত্রখাতের সেই চাহিদা পূরণের লক্ষ্যে দক্ষ ও সৃষ্টিশীল অভিজ্ঞ কারিগর তৈরির স্বপ্ন নিয়ে ২০০৫ সাল থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যাত্রা শুরু হয়। বি.এস.সি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স নামে ২০ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয়েছিল বিভাগটি। ধীরে ধীরে সময়ের প্রয়োজনে পরিবর্তন এসেছে, এসেছে প্রযুক্তি, এসেছে যন্ত্রপাতি, বেড়েছে শিক্ষার্থী। প্রতিবছর দিবা শাখায় দুটি সেশনে (স্প্রিং এবং ফল) এবং সন্ধ্যাকালীন শাখায় তিনটি সেশনে ডিপ্লমা হোল্ডারদের জন্য (স্প্রিং, সামার, ফল) ভর্তি নেওয়া হয়। বর্তমানে এই ডিপার্টমেন্ট থেকে প্রায় ৪০০০ শিক্ষার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে যাদের বেশীর ভাগই টেক্সটাইল এবং এ সংক্রান্ত বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কর্মরত রয়েছে। ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং, ওয়েট প্রসেসিং ও অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এই চারটি বিশেষায়িত মেজর ভিত্তিক বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি বাংলাদেশে প্রথম আইইবি (ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ) অনুমোদিত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম। ২০০৯ সাল থেকে দেশের কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে প্রথম বারের মত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চালু করে এম. এস. সি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স । এ প্রসঙ্গে ডিআইইউ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মাহবুবুল হক বলেন ‘ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বাংলাদেশে প্রথম এম.এস.সি কোর্স প্রবর্তন করে। আমাদের এম.এস.সি কোর্সটি অত্যান্ত সফলভাবে পরিচালিত হয়ে আসছে। সে হিসাবে আমরা গর্বিত এবং এ ক্ষেত্রে আমাদের দ্বায়িত্বও অনেক। বস্ত্র ও পোশাক শিল্পে উচ্চশিক্ষার প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে এ কোর্সটি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়’। এই বিষয়ে আরও জানতে যোগাযোগ করতে পারেন ০১৭১৩৪৯৩০৫০-১ এই নম্বরে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে চাহিদার তুলুনায় পর্যাপ্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী রয়েছেন। অধিকাংশ শিক্ষকই দেশের বাহিরে থেকে ডিগ্রী অর্জনকারী। বর্তমানে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল বিভাগে প্রায় ২৩ জন নিয়োমিত শিক্ষকের পাশাপাশি অনেক খন্ড-কালীন শিক্ষক শিক্ষা প্রদান করে থাকেন। ডিআইইউ শিক্ষার্থীদের দেশের প্রথম সারির ইন্ডাস্ট্রিগুলোতে ইন্টার্নশিপের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবসময় সচেষ্ট রয়েছে। পাশ করা শিক্ষার্থীরা যাতে চাকুরির বাজারে ভালো করতে পারে সে জন্য বিশ্ববিদ্যালয় থেকে সবরকমের সহয়তা প্রদান করা হয়। ড্যাফোডিলের পুরো শিক্ষা ব্যবস্থাটাই হচ্ছে আইটি ভিত্তিক, যা শিক্ষার্থীদের পড়ালেখাকে আরো সহজ ও শিক্ষাজীবনকে আধুনিক করে তুলেছে। বর্তমানে মহামারীর এই সময়ে ডিআইইউ নিজস্ব অনলাইন প্লাটফর্ম ব্লেন্ডেড লার্নিং সেন্টারের (বিএলসি) মাধ্যমে সমস্ত শিক্ষা কার্যক্রম অনলাইনে পরিচালিত হচ্ছে।
ডিআইইউ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে রয়েছে সমৃদ্ধ ল্যাব। ল্যাব সম্পর্কে বিভাগীয় প্রধান মো. মমিনুর রহমান বলেন ‘আমাদের ল্যাবে বিশ্বের সর্বাধিক নামিদামী ব্রান্ডের যন্ত্রপাতি, পর্যাপ্ত ল্যাব সুবিধা এবং প্রয়োজনীয় আধুনিক উপকরন যথেষ্ট পরিমানে রয়েছে। এছাড়াও আরো কিছু যন্ত্রপাতি ক্রয়ের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। ভালো জিপিএ ধারী সহ ভর্তি হবার পর ডিপার্টমেন্টের প্রতি সেমিস্টারে ভাল রেজাল্ট অর্জনকারী মেধাবীদের বিভিন্ন পর্যায়ের বৃত্তি প্রদান করা হয়ে থাকে। এছাড়াও গরীব ও মেধাবী শিক্ষার্থীদের ক্ষেত্রেও ডিআইইউ বিশেষ ছাড় দিয়ে থাকে।
ইমেইল : admission@daffodilvarsity. edu.bd ওয়েব:daffodilvarsity.edu.bd
