৪০৯ চিকিত্সক নিয়োগ :২০ ও ২১ আগস্ট মৌখিক পরীক্ষা

আপডেট : ১০ আগস্ট ২০২১, ২০:৪৪

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ ও ২১ আগস্ট আবেদনকারী যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা সরকারি কর্ম কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ও সময়সূচি পরে জাতীয় দৈনিক পত্রিকা, কমিশনের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানিয়ে  দেওয়া হবে। ৬ষ্ঠ গ্রেডে ৪০৯ চিকিত্সককে জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিওলজি) নিয়োগ দেওয়ার জন্য জুলাইয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। এরপর আগ্রহী ব্যক্তিরা অনলাইনে গত ১৮ জুলাই থেকে আবেদন করেন। ওই দিন সকাল ১০টায় শুরু হয় আবেদন। আগ্রহী প্রার্থীরা আবেদন করেছেন ২৭ জুলাই পর্যন্ত। জুনিয়র কনসালট্যান্টদের (অ্যানেসথেসিওলজি) বয়সসীমা ৩১ জুলাইয়ের মধ্যে সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত হতে হবে। তাঁদের এমবিবিএস কিংবা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের স্বীকৃতিপ্রাপ্ত সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং বিএমডিসির নিবন্ধন থাকতে হবে।