টেলিফোন শিল্প সংস্থায় চাকরি

আপডেট : ১০ আগস্ট ২০২১, ২০:৪৪

টেলিফোন শিল্প সংস্থায় চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতের ১৭টি পদে মোট ৫৯ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন আজ থেকে শুরু হয়েছে। আবেদন করা যাবে ৯-৯-২০২১ পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা n কোম্পানি সচিব-১ n উপমহাব্যবস্থাপক (কারিগরি)-৩ n উপমহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব)-১ n প্রোগ্রামার-১ n সহকারী প্রোগ্রামার-১ n সহকারী ব্যবস্থাপক (কারিগরি)-১১ n সহকারী ব্যবস্থাপক (সাধারণ)-২ n কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক (কারিগরি)-১৮ n কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক (সাধারণ)- ১ n কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক (হিসাব)-২ n কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক ( অডিট)-১

টেলিফোন শিল্প সংস্থায় চাকরি, পদ ৫৯

n কনিষ্ঠ হিসাবরক্ষক-২ n স্টোর কিপার-২ n কম্পিউটার অপারেটর-১ n অফিস সহকারী-২ n বিক্রয় সহকারী- ৫

n  টেকনিশিয়ান-৫

 

প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

১৭টি পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ১০-৮-২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

আগ্রহী প্রার্থীরা (http://tss.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আগামী ৯-৯-২০২১ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন আবেদনপত্র।