জানা-অজানা

বিচিত্র মানবদেহ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৮

 

মানুষের দেহ অত্যন্ত বিচিত্র এবং রহস্যময়। এই বিচিত্র শরীরের কী কী উপাদান রয়েছে এবং কোন জিনিসের পরিমাণ কত সে তথ্য হয়তো অনেকেরই অজানা। প্রতিদিন মানবদেহে দুই থেকে আড়াই লিটার পানির প্রয়োজন হয়। মানবদেহে রক্তের পরিমাণ পুরুষ ও মহিলাভেদে পুরুষের ৫ দশমিক ৫ লিটার এবং মহিলার ৪ দশমিক ৫ লিটার। মানবদেহে রক্ত সঞ্চালন ৫ মিনিট বন্ধ থাকলে মানুষের মৃত্যু ঘটে। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা    ৯৮ দশমিক ৪ ডিগ্রি ফারেনহাইট এবং শরীরের মোট তাপের প্রায় ৮০ ভাগ বেরিয়ে আসে মাথা দিয়ে। মানব মস্তিষ্কের ওজন সমগ্র শরীরের ওজনের ১০০ ভাগের ৩ ভাগ এবং প্রতি মিনিটে মস্তিষ্কে রক্ত সরবরাহের পরিমাণ    ৩৫০ মিলিলিটার। একজন পূর্ণবয়স্ক লোক প্রতি মিনিটে ১২ থেকে ১৮ বার শ্বাস-প্রশ্বাস গ্রহণ করে। এই শ্বাস-প্রশ্বাস ৩ মিনিট ২০ সেকেন্ড বন্ধ থাকলে মানুষ মারা যেতে পারে।

মানবদেহে ছোট-বড় ২০৬টি অস্থি, ৬৫০টি মাংসপেশি, ১০০টি গ্রন্থি, ১৩০০ কোটি স্নায়ুকোষ রয়েছে। দেহের ক্ষুদ্রতম কোষ হচ্ছে শ্বেতকণিকা। মানবদেহের সবচেয়ে বড় অস্থিটি রয়েছে উরুদেশে এবং এর নাম উর্বাস্থি। অন্যদিকে ছোট অস্থিটি রয়েছে আঙ্গুলে, এর নাম স্টেপিস। মানবদেহে রয়েছে দুটি কিডনি। কিডনি দুটি প্রতি মিনিটে ১ দশমিক ৩ লিটার রক্ত ছাঁকছে এবং তা প্রস্রাবের সঙ্গে বের করে দিচ্ছে। মানবদেহের কিডনিতে রয়েছে ছোট ছোট অসংখ্য সরু নল, সেগুলোকে পরস্পর জোড়া লাগালে লম্বায় হবে প্রায় ৪০ মাইল।

একজন পূর্ণবয়স্ক লোকের দেহের ত্বকের ওজন প্রায় ৬ পাউন্ড এবং দেহে প্রতিদিন চুল গজায় ১০০টি। মানবদেহের পাকস্থলীতে প্রতি মিনিটে তৈরি হচ্ছে ৫ হাজার কোটি কোষ, যা আবরণ সৃষ্টি করে পাকস্থলীকে রক্ষা করে। একজন পূর্ণবয়স্ক সুস্থ ও স্বাভাবিক মানুষের বিশ্রামে থাকা অবস্থায় গড়ে প্রতি মিনিটে ৭২ বার হূদস্পন্দন ঘটে।